রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম

প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়ার জালে এক হালি গোল ব্রাজিলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ব্রাজিল। হেক্সা জয়ের লক্ষ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে এসেছে সেলেসাওরা। আজ রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এক হালি গোল দিয়েছে ব্রাজিল।

ম্যাচ শুরুর সাত মিনিটেই ডান দিক থেকে বল নিয়ে ভিনিসিয়ুসের দিকে ব্যাক ক্রস দেন রাফিনিয়া। বল নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে বল জালের ঠিকানায় পাঠিয়ে দেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এটাই বিশ্বকাপে তার (৩ ম্যাচে) প্রথম গোল। এর মিনিট তিনেক পরেই দ. কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হলেন রিচার্লিসন। এবার পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করলেন নেইমার। সেই সঙ্গে বিশ্বকাপে কিংবদন্তি পেলের রেকর্ড ছোঁয়া দূরত্বে পৌঁছে গেলেন পিএসজি তারকা।

খেলার ২৯তম মিনিটে রিচার্লিসনের ম্যাজিক। এবার প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে মার্কুইনোসের কাছে বল দিলেন তিনি। মার্কুইনোস আবার পাঠিয়ে দিলেন থিয়াগো সিলভার কাছে। ব্রাজিলিয়ান অধিনায়ক সেই বল পাস করলেন রিচার্লিসনকে; যিনি নিখুঁত শটে বল জালে জড়িয়ে দিলেন।  

এর মাত্র ৭ মিনিট পরেই ব্যবধান ৪-০ করলেন লুকাস পাকেতা। এবার রিচার্লিসন বল নিয়ে দৌড়ে প্রতিপক্ষের ডি-বক্সে কাছে থাকা নেইমারকে খুঁজে নিলেন, যিনি আবার তা বাড়িয়ে দিলেন ভিনিসিয়ুসের দিকে। ম্যাচের প্রথম গোল করা ভিনি সেই বল ব্যাক ক্রসে দিলে গোলমুখের কাছে থাকা পাকেতার কাছে। দারুণ দক্ষতায় নিখুঁত ফিনিশিং দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে ৪ গোল করল ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের পর এমন নজির আর কোনো দলেরই নেই। সেবার ব্রাজিলের মাটিতে তাদের বিপক্ষে সেমিফাইনালে ৪ গোল করেছিল আসরের চ্যাম্পিয়ন জার্মানি।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit