সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

ঢাকার গণসমাবেশ পুরো জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২০১ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো মূল্যে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে। তিনি বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশ তারেক রহমান বা বিএনপির না, পুরো জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ।

আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। ১০ ডিসেম্বর গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমরা অনেকগুলো বিভাগীয় সমাবেশ করে এসেছি। ১০ ডিসেম্বর সর্বশেষ ঢাকা বিভাগীয় মহাসমাবেশ। এই সমাবেশের দিকে শুধু দেশের মানুষ না, সারা পৃথিবী তাকিয়ে আছে। তাই যেকোনো মূল্যে আমাদের এই সমাবেশ সফল করতে হবে। এটা তারেক রহমান বা বিএনপির না, পুরো জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই ভয় দেখায়। তারা মানুষকে তোয়াক্কা করে না। তারা একটি কর্তৃত্ববাদী একদলীয় শাসন চালু করে। তারা ভোটের অধিকার কেড়ে নেয়। তাই এদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা খাদের কিনারে এসে ঠেকেছি। এই আওয়ামী সরকার একদিকে রাজনৈতিক কাঠামো নষ্ট করেছে, আরেকদিকে দেশের সবকিছু লুট করে অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করেছে। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই তাদের পরাজিত করে আমাদের সকল অধিকার বুঝে নিতে হবে।

প্রস্তুতি সভায় সম্মিলিত পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, গণসমাবেশ সফল করার জন্য যা যা করা দরকার হবে পেশাজীবীরা তার সবকিছু করবে। অতীতে সকল গণতান্ত্রিক আন্দোলনে পেশাজীবীরা যেভাবে ভূমিকা রেখেছেন ১০ ডিসেম্বরের গণসমাবেশেও তা রাখবেন।

এ সময় সকল প্রকার সহযোগিতাসহ সমাবেশস্থলে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা: এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলনগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ইউট্যাবের সভাপতি ওবাইদুল ইসলাম, অ্যাবের সভাপতি শামসুল ইসলাম, এ্যাবের সভাপতি রাশেদুল হাসান হারুন, আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/বিপুল/০৫.১২.২০২২/ রাত ১০.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit