রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান। 

‘ভারতের বড় ক্ষতি করেছে এবাদত’

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক :সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে হেরে সমালোচনার তীরে বিদ্ধ হয় ভারতীয় ক্রিকেট দল। সেই সমালোচনা এড়াতে বাংলাদেশ সফরে এসে জয়ে প্রত্যাশী ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

কিন্তু সফরে এসেই পরাজয় দেখে ভারত। সাকিব আল হাসানের স্পিন আর এবাদত হোসেনের গতির মুখে পড়ে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয় ভারত। ৫ ও ৪টি করে উইকেট শিকার করেন সাকিব ও এবাদত।

টার্গেট তাড়ায় জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ হেরেই যাচ্ছিল। কিন্তু মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের ৪১ বলের ৫১ রানের শেষ উইকেটের অবিশ্বাস্য জুটিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।

তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে হেরে ১-০তে পিছিয়ে যায় ভারত। বিরাট কোহলিদের এই হার নিয়ে ক্রিকবাজের ক্রিকেট বিশ্লেষণী অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক বলেন, বাংলাদেশে গেলে আপনি মন্থর উইকেট প্রত্যাশা করবেন। পেস ও বাউন্স উইকেট প্রত্যাশা করবেন না। কিন্তু প্রথম ওয়ানডের উইকেটে সেটাই ছিল। সাকিব তো উইকেট নিয়েছেই। এবাদতের ৪ উইকেটটাই ভারতের বড় ক্ষতি করে দিয়েছে।

ইবাদতের গতি ও বাউন্সের প্রশংসা করে দীনেশ কার্তিক বলেন, সে ভারতীয় ব্যাটসম্যানদের সামনের পায়ে আসতে দেয়নি। আপনি শর্ট বল তখনই ভালো খেলবেন, যখন শর্ট বলে আপনি সহজাত প্রতিক্রিয়া দেখাবেন। শর্ট বলের জন্য অপেক্ষা করে ভালো খেলতে পারবেন না।

তিনি আরও বলেন, এ ধরনের গতিময় বোলিং খেলার ক্ষেত্রে ব্যাটসম্যানকে সব সময় ফুল লেংথের জন্যই প্রস্তুত থাকতে হয়। আর কেউ যদি শর্ট বল করে বসে, তখন মস্তিষ্ক বিদ্যুৎগতিতে সহজাত প্রতিক্রিয়া দেখায়। ভারতীয়দের সেটা করতেই দেয়নি এবাদত।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit