রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান। 

ম্যাচ হেরে দুঃসংবাদ শুনল কোহলিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে এসেই পরাজয় দেখল ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট বিশ্বের এই পরাশক্তিধর দলটির ব্যাটিং লাইনআপ রীতিমতো ধসিয়ে দেন সাকিব আল হাসান ও পেস বোলার এবাদত হোসেন। সাকিবের স্পিন আর এবাদতের গতির মুখে পড়ে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয় ভারত।

টার্গেট তাড়ায় ৪ উইকেটে ১২৮ রান করে জয়ের পথেই ছিল বাংলাদেশ। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের দুয়ারে চলে যায় টাইগাররা।

সেই অবস্থায় মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৪১ বলে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন মেহেদি হাসান মিরাজ। তার এমন দায়িত্বশীল ইনিংসের সুবাদে এক উইকেটের ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে ভারত। হারের হতাশা ভোলার আগেই খবর এসেছে, স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তার দলকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ভারতের ১৮৭ রান ৪৬ ওভারে ১ উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ দল। এই ৪৬ ওভার করতেই নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল ভারতীয়রা।

যে কারণে আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য গুনতে হবে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা। সেই হিসাবে ভারতীয় দলের প্রত্যেকের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit