রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

খাগড়াছড়িতে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মাটি- খাদ্যের সূচনা যেখানে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর ২০২২ইং ) সকালের দিকে  খাগড়াছড়ি মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে  শোভাযাত্রা  শেষ হয়।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কিশোর কুমার মজুমদার এর  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান। এসময়  খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)নাজমুন আরা সুলতানা সহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা  বলেন,  মাটি- খাদ্যের সূচনা যেখানে  আমাদের সবাইকে মাটি রক্ষায় কাজ করতে হবে।বিভিন্ন কারণে দিন দিন মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, বিশেষ করে পলিথিন আর প্লাস্টিকের যততত্র ব্যবহারের ফলে দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছে।   মাটির গুণাগুণ সঠিক রাখতে জমিতে নির্দিষ্ট পরিমাণ মানসম্মত জৈব সার ব্যবহার করতে হবে এবং মাটির সুরক্ষায় সবাইকে সচেতন হয়ে কাজ করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit