রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

লড়াইয়ের প্রহর গুণছে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস নিয়ে কী ভাবছেন মেসিরা?

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ম্যাচ এখন অতীত। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সামনে এবার নেদারল্যান্ডস। সেমিতে উঠতে হলে কঠিন লড়াই করতে হবে। ফুটবলারদের বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোচের সঙ্গে সহমত অধিনায়ক মেসিও।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালের মাঝে রয়েছে পাঁচ দিন। এই সময়টা কাজে লাগাচ্ছেন আর্জেন্টিনার কোচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিখুঁত পরিকল্পনা করে দল নামাতে চান তিনি। হার মানেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ। তাই ঘর আগলে আক্রমণে যাওয়ার কথা ভাবছেন স্কালোনি।

১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেই থেকেই বিশ্ব ফুটবলের কমলা ব্রিগেডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক আর্জেন্টিনার। অস্ট্রেলিয়াকে হারানোর পর মেসি বলেছিলেন, ‘‘এবার আমাদের সত্যিই কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। নেদারল্যান্ডসের ফুটবলাররা দুর্দান্ত। আরও ভালো ওদের কোচ। কঠিন লড়াই হবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কঠিন তো হবেই। তবে প্রথম থেকেই কঠিন প্রতিপক্ষদের সামলালে এই পর্যায় এসে বাড়তি কিছু মনে হয় না।’’

নেদারল্যান্ডসকে হালকা ভাবে নিচ্ছেন না স্কালোনিও। তিনি বলেছেন, ‘‘মনে হয় দারুণ সুন্দর একটা ম্যাচ হবে। দু’টো ঐতিহাসিক দল মুখোমুখি হবে। দুঃখের হলো, একটা দলকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। আশা করছি আমরাই পরের রাউন্ডে যাবো।’’

স্কালোনি নেদারল্যান্ডসকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তাদের কোচের জন্য। ফুটবলার জীবন থেকেই ৭১ বছরের লুই ভ্যান গলকে শ্রদ্ধা করেন মেসিদের কোচ। মেনে নিচ্ছেন, কঠিন লড়াই অপেক্ষা করছে তার ফুটবলারদের জন্য। স্কালোনি বলেছেন, ‘‘ভ্যান গলের মতো কোচের মুখোমুখি হওয়াটাই গর্বের। কী দুর্দান্ত অতীত রয়েছে! সকলেই জানি ফুটবলে ওর অবদানের কথা। বহু মানুষ তাকে অনুকরণ করার চেষ্টা করেন। ফুটবল এমনই মুহূর্ত, আনন্দ উপহার দেয়। আরও ভালো লাগছে বিশ্বকাপের মঞ্চ বলে।’’

আর্জেন্টিনার কোচ নেদারল্যান্ডসের শক্তি সম্পর্কে জানানে। তিনি বলেন, ‘‘আমরা আরও এক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি। আশা করি ভালোই খেলবো আমরা। নেদারল্যান্ডসের এই দলটা হয়তো আগের মতো তত ঝকঝকে নয়। যদিও ওরা সকলে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। জানে মাঠে ওদের ঠিক কী করতে হবে।’’

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit