শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী চবির অধ্যাপক আতিয়ার এবং ঢাবির অধ্যাপক যুবায়েরের নেতৃত্বে ইউটিএলের ২৫ সদস্যের কমিটি গঠন বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

রাতে জাপান-ক্রোয়েশিয়া মুখোমুখি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে আকাশে উড়ছিল জাপান। পরের ম্যাচেই কোস্টারিকার কাছে হেরে মাটিতে নামে তারা। এরপর ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’র চ্যাম্পিয়ন জাপান। জার্মানি আর স্পেনের মতো দলকে হারাতে পারে যে দল, তাদের যে হেলাফেলা করা যাবে না, এটা ভালোই জানা ক্রোয়েশিয়ার।

শেষ ষোলোর ম্যাচে আজ রাত ৯টায় কাতারের আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও জাপান। আজকের ম্যাচটি বেশ সতর্ক গতবারের রানার্স আপরা। জাপানও এতটা পথ পাড়ি দিয়ে ফিরতে চাইবে না হতাশ হয়ে। বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে চোখ তাদের।

ক্রোয়েশিয়ার প্রাণভোমরা সেই লুকা মডরিচ। বয়স ৩৭ বছর হলেও তাঁকে দেখে মনে হয় দম দেওয়া পুতুল। মরক্কোর বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। ৮৬ মিনিট মাঠে ছিলেন কানাডার সঙ্গে ৪-১ গোলে জেতা ম্যাচে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মরক্কো ও বেলজিয়ামের বিপক্ষে। শেষ ষোলোর ম্যাচে নামার আগে মডরিচের কণ্ঠে ঝরল আত্মবিশ্বাস, ‘২০১৮ বিশ্বকাপে খেলা মাত্র কয়েকজন কাতারে আছি আমরা। এটা নতুন টুর্নামেন্ট। আমরাও খেলছি নতুনভাবে। জাপান সুশৃঙ্খল ফুটবল খেলে। তাই সতর্ক থাকতে হবে আমাদের। ’

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit