রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

মোস্তাফিজের যে কথায় উজ্জীবিত হন মেহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গতকাল মিরপুরে টাইগারদের লড়াকু মনোভাব দেখেছে ক্রিকেট বিশ্ব। দুই বন্ধুর দৃঢ়তায় রবীবাসরীয় জয় পেয়েছে বাংলাদেশ। 

উইকেটে নেমে মোস্তাফিজের একটি কথা মনে ধরেছিল মেহেদী হাসান মিরাজের। পরে ১০ম উইকেটে দুজনে মিলে দলকে চূড়ান্ত বিজয় পর্যন্ত টেনে নিয়ে যান।

একপ্রান্তে মিরাজ, অন্যপ্রান্তে ১১ নম্বরে ব্যাট করতে নামা মোস্তাফিজ। বাংলাদেশের তখনও প্রয়োজন ৫১ রান। 

১৮৭ তাড়া করতে নেমে বাংলাদেশ তখন ঘোর বিপদে। শেষ স্বীকৃত ব্যাটার আফিফ হোসেন যখন বিদায় নিয়েছেন, স্বাগতিকদের দরকার ৫৩ রান। ইবাদত হোসেন ও হাসান মাহমুদ শূন্য রানে ফিরে যাওয়ার পরও মিরাজের বিশ্বাস টলেনি। ২৪ বল ও এক উইকেট হাতে রেখে বাংলাদেশ প্রথম ওডিআইতে ভারতকে হারিয়েছে মিরাজের ব্যাটিংয়ে। 

জয়সূচক বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকেই। ম্যাচসেরা এই অলরাউন্ডার পরে বলেন, ‘হয়তো লোকে আমাকে পাগল বলবে। কিন্তু সত্যি আমার এই বিশ্বাস ছিল যে, আমরা জিততে পারি। আমি শুধু ম্যাচ জেতার ওপর ফোকাস করেছি। নিজেকে বারবার বলেছি, আমি পারব। ভেবেছিলাম আমি ইবাদতের সঙ্গে ১৫, হাসান মাহমুদের সঙ্গে ২০ এবং বাকি ১৫-২০ রান মোস্তাফিজকে সঙ্গে নিয়ে করে ফেলব। কিন্তু দ্রুত দুই উইকেট হারানোয় আমাকে ঝুঁকি নিতেই হতো। মোস্তাফিজের কথায় আমি আস্থা পাই। সে আমাকে বলে, ‘চিন্তা কোরো না। আমি আউট হব না।’ 

দুজনে শেষ উইকেটে ৫১ রানের অত্যাশ্চর্য জুটি গড়ে বাংলাদেশকে ১-০তে এগিয়ে দেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit