মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

‘নিরাপদ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে খাদ্য উৎপাদন, সংগ্রহ ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের জন্য নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।  

আজ সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী নেতৃত্বে বৈশ্বিক সংকট দৃঢ়ভাবে মোকাবেলা করে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মৃত্তিকা দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মাটি: খাদ্যের সূচনা যেখানে’। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit