সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

হাঁটুর বয়সি তরুণের প্রেমে মজেছেন শাকিরা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে বিশ্ববিখ্যাত পপতারকা শাকিরার। এরই মধ্যে শুরু হয়েছে শাকিরার (৪৫) নতুন প্রেমের গুঞ্জন।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলেছে, এবার শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সি সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা একজুরডিয়ার। সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।

একসঙ্গে তাদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে। সেই থেকে এই গুঞ্জনের ডালাপালা গজিয়েছে অনেক। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনের কেউ এখনো কিছু জানাননি।

বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপগায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এ তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও বার্সা ডিফেন্ডারের দুটি সন্তান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit