রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

নিজের যে রেকর্ডের কথা জানতেনই না মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন স্ট্রাইকার নিওনেল মেসি ক্যারিয়ারজুড়েই অসাধারণ খেলে যাচ্ছেন। দীর্ঘ ফুটবল ক্যারিয়াকে বহু কীর্তি গড়েছেন। বহু রেকর্ড ভেঙে খানখান করেছেন। ৩৫-এর লিওনেল মেসি ক্যারিয়ারের ১,০০০তম ম্যাচ খেললেন গত পরশু রাতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় চোখ জুড়ানো গোলও করলেন আর্জেন্টাইন অধিনায়ক। মজার ব্যাপার হলো, সেটি যে তার ১,০০০তম ম্যাচ, আগে জানতেনই না মেসি। 

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমি আজ (শনিবার) জানতে পারলাম যে, ১,০০০তম ম্যাচ খেলতে নামছি। আমি বর্তমান নিয়ে থাকতে ভালোবাসি। উপভোগ করছি। আরও একধাপ এগিয়ে যেতে পেরে আমি খুশি।’ম্যাচের ৩৫ মিনিটে যে গোলটি করেন মেসি, সেটি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। ব্যাখ্যাতীত বিশ্লেষণের অতীত উপভোগ করতে হয় শুধু। ১,০০০ ম্যাচে ৭৮৯ গোল হলো মেসির। সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন তিনি। শেষ মুহূর্তের চাপ নিয়ে মেসি বলেন, ‘আমরা এই ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি।

একেবারে শেষ মুহূর্তে দিবুর (গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ) যে বলটা বাঁচাল, সেটা ছাড়া আমরা খুব একটা বেশি সমস্যায় পড়িনি। আমরা লিড নিয়েছি। দ্বিতীয় গোল করেছি এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছি। শেষেরদিকে ওরা আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল। কিন্তু এটা বিশ্বকাপ। এভাবেই খেলতে হয় বিশ্বকাপে।’

মেসি বলেন, ‘এটা ছিল কঠিন ম্যাচ। কঠিন দিন। বিশ্রামের জন্য খুব কম সময় পাওয়া গিয়েছিল। আমরা ক্লান্ত ছিলাম। ম্যাচটা শারীরিকভাবে নিংড়ে দিয়েছে। এই ম্যাচটা জিতে আরও একধাপ এগিয়ে যেতে পারায় আমরা খুশি। আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit