রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক কোন সমাধান নেই: শেরবাকোভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়ালের সহ-প্রতিষ্ঠাতা বলেছেন, বর্তমানে ইউক্রেন যুদ্ধের কোন কূনৈতিক সমাধান নেই। খবর এএফপি’র।

ইরিনা শেরবাকোভা বলেন, “আমি একেবারে নিশ্চিত যে পুতিনের সরকার থাকা পর্যন্ত তার সাথে এ ব্যাপারে কূটনৈতিক কোন সমাধান নেই।”

মানবাধিকার কাজের জন্য পুরস্কার পাওয়া শেরবাকোভা জার্মানির হামবুর্গে এক অনুষ্ঠানে বলেন, “এক্ষেত্রে এখন যে সমাধান হবে তা হলো একটি সামরিক সমাধান।”

তিনি বলেন, “শেষ পর্যন্ত এ সংঘাতের কূটনৈতিক সমাধানের কিছু রূপ থাকবে।”

তিনি আরো বলেন, “আর এই কূটনীতি তখনই ঘটবে যখন ইউক্রেন বিশ্বাস করবে যে তারা এই যুদ্ধে জিতেছে এবং এর শর্তাবলী নির্ধারণ করতে পারে।”

তিনি বলেন, “শান্তির জন্য তাড়াহুড়া করার আহ্বান ছিল ‘শিশুসুলভ’।” তিনি আরো বলেন, “এ সংঘাত শুরু হওয়ার আগে সেখানে যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি আর ফিরে আসবে না।”

তিনি বলেন, “ইউক্রেন যুদ্ধ অনেক কিছু উল্টে দিয়েছে যা আর কখনো আগের অবস্থায় ফিরবে না।”

হামবুর্গে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ তার নিজ দেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য শেরবাকোভাকে মেরিয়ন ডয়েনহফ পুরস্কার দেন।

শোলজ বলেন, “শেরবাকোভার প্রচেষ্টা রাশিয়ার জন্য আরো ভাল ভবিষ্যতের পথ দেখিয়েছে। যদিও এ সম্ভাবনা ‘এখনো অসম্ভব মনে হয়।”

শেরবাকোভার সংগঠন মেমোরিয়ালকে আগামী ১০ ডিসেম্বর শনিবার অসলোতে নোবেল শান্তি পুরস্কার দেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit