রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম

সেনেগালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলতে সেনেগালের সঙ্গে খেলতে নেমেছে ইংল্যান্ড।কোয়ার্টার ফাইনালে যাওয়ার এই ম্যাচে সেনেগালের বিপক্ষে হেন্ডারসন ও হ্যারি কেইনের গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা।

রোববার রাত ১টায় আল খোরের আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ইংল্যান্ড প্রথমবারের মতো সেনেগালের বিপক্ষে লড়াইয়ে নেমেছে। ম্যাচের শুরু থেকেই দারুণ চাপে রাখতে থাকে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথম সুযোগটা পেয়ে যায় সেনেগাল। খেলার ২৩ মিনিটে ইংল্যান্ডের ডি-বক্সের ভেতরে সুযোগ পেয়ে যান সেনেগালের ইসমাইল সার।কিন্তু তার শট গোলবারের ওপর দিয়ে চলে যাওয়ায় সেই সুযোগ মিস হয় সেনেগালের।

খেলার ৩৮ মিনিটে সেনেগালের জালে গোল করে ইংল্যান্ড। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান হেন্ডারসন।

খেলার ৪৩ মিনিটে আবারো গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেটি রুখে দেন সেনেগালের গোলরক্ষক মেন্ডি।

বিরতিতে যাওয়ার আগে আরেকটি গোল পেয়ে যায় ইংলিশরা।অধিনায়ক হ্যারি কেইন গোলটি করেন।ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit