সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ :ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দিবা-রাতের ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে এক উইকেটে জয় পায় লিটন দাসের দল। বাংলাদেশের এ জয়ের পর জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি)।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন, বাকি ম্যাচগুলো জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে ক্রিকেট দল।

এদিন ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করে সাকিব আল হাসান ও এবাদত হোসেনের তাণ্ডবে মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত। ৫ উইকেট শিকার করেন সাকিব। এবাদত নেন ৪ উইকেট।

জবাবে নেমে লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে স্বপ্ন দেখা বাংলাদেশ হঠাৎ পথ হারায়। তবে শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের ৫৪ রানের জুটি অবিশ্বাস্য জয় এনে দেয় টাইগারদের। 

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit