শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর জানুয়ারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। খেলতে খেলতে ৬ থেকে ১৫ বছর বয়সের বাচ্চারা বয়স অনুযায়ী কোডিং, ডিজাইন ও এনিমেশন শিখবে। এভাবেই আমাদের বড় বড় প্রযুক্তিবিদ সৃষ্টি হবে। রবিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় এবং উদ্ভাবন ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. দীপু মনি আরও বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ শুধু এগিয়েছে। এমন কোনো খাত নেই যেখানে পিছিয়েছে। আমরা চাই না আমাদের সামনে এগোনোর প্রচেষ্টা আবার থেমে যাক। উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারের পরবর্তী মেগা প্রকল্প হবে শিক্ষাখাত। আমরা নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে আসছি। শেখায় যদি প্রয়োগ না থাকে তাহলে শেখা অপচয় হয়ে যায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য কাজি নাবিল আহমেদ, ডিন কমিটি আহ্বায়ক ড. সৈয়দ মোহাম্মদ গালিব, শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তার প্রমুখ। এ সময় উদ্ভাবনে অবদান রাখায় দুইজন শিক্ষক ও শুদ্ধাচারে দুই শিক্ষক ও চারজন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দেয়া হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্যার জগদিশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও যবিপ্রবি বিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit