সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

অবশেষে ইরানে হিজাব আইন সংস্কারের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশী হেফাজতে তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে টানা দু’মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের জেরে অবশেষে হিজাব আইন সংস্কারের ইঙ্গিত দিয়েছে ইরান।  

দেশটির অ্যাটর্নি জেনারেল শুক্রবার জানিয়েছেন, ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরিধান সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংস্কার আনতে সংসদ ও বিচার বিভাগ কাজ করছে।তবে আইনে কী পরিবর্তন আনা হচ্ছে, তা পরিষ্কার করে কিছু জানাননি তিনি।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ইরানের প্রজাতন্ত্র ও ইসলামিক ভিত্তি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। তবে সংবিধান বাস্তবায়নের পদ্ধতি নমনীয় হতে পারে বলে ইঙ্গিত দেন। 

দেশটিতে ইসলামী বিপ্লবের চার বছর পরে ১৯৮৩ সালে ইরানে হিজাব সংক্রান্ত আইন চালু করা হয়। তখন থেকেই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীকে মাথা ঢেকে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়।

সম্প্রতি হিজাব আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তারের পর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। 

এ ঘটনায় এ পর্যন্ত ৩শ’র বেশি নাগরিক নিহত হয়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের এক শীর্ষ জেনারেল। এ ছাড়া শুধু গত সপ্তাহে শিশুসহ কমপক্ষে ১৪ হাজার মানুষ বিক্ষোভের জেরে গ্রেপ্তার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/সকাল ১১.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit