রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিএনপির সমাবেশ শেষ না হতেই রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ Time View

ডেস্কনিউজঃ বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার আগেই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে বগুড়ায় যানবহন চলাচল শুরু হয়েছে।

শনিবার রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম জানান, ‘শনিবার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে তার কার্যালেয়ে বৈঠক হয়েছে। ওই বৈঠকে মহাসড়কে নসিমন, করিমন, সিএনজিচালিত অটোরিকশা বন্ধসহ চারটি দাবি এক মাসের মধ্যে পূরণ করার আশ্বাস দেয়া হয়েছে। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানানো হয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

উল্লেখ্য, মহাসড়কে নসিমন, করিমন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে ৩০ নভেম্বর রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট ডাকা হয়। এরপর গত ১ ডিসম্বের থেকে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। এ সময় বিআরটিসি বাস, সিএনজিচালিত অটেরিকশাও বন্ধ করা হয়। তবে বিকল্প হিসেবে ট্রেন, মোটরসাইকেলসহ বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীরা রাজশাহীর সমাবেশে যোগ দিয়েছেন। বিএনপি নেতারা দাবি করেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

কিউএনবি/বিপুল/০৩.১২.২০২২/ রাত ১১.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit