শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

ঢাবিতে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ০৩ ডিসেম্বর ২০২২ শনিবার উপাচার্য ভবন লনে এই সংবর্ধনা প্রদান করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীদের কাছে জাতির প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ থেকে মেধাবী শিক্ষার্থীরা সমৃদ্ধ দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। পারিবারিক ও নৈতিক মূল্যবোধ ধারণ এবং পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit