শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নারীকে ছেঁচড়ে ১ কিমি নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির সাবেক শিক্ষক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর শাহবাগে যে প্রাইভেটকারের নিচে চাপা পড়ে রুবিনা আক্তার (৪৫) নিহত হয়েছেন সেটি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষক।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম আজাহার জাফর শাহ। তিনি ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। একটি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

দুর্ঘটনার সময় গাড়িতে জাফর শাহ ছাড়া আর কেউ ছিলেন না। তিনি শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত এক কিলোমিটার প্রাইভেটকারের নিচে ছেঁচড়ে ওই নারীকে নিয়ে যান।

সেখানে জনতা গাড়িটি আটকে চালককে গণপিটুনি দেন এবং আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ঢাবির ওই সাবেক শিক্ষকও একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী তেজগাঁও এলাকায় বসবাস করতেন। স্বামী মাহবুবুর রহমান খান ডলার মারা গেছেন আগেই। অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছেলে রয়েছে তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী নারী দেবর নূরুল আমিনের (৪০) বাইকে করে যাচ্ছিলেন। বাইকটি শাহবাগ পৌঁছলে প্রাইভেটকার চালক পেছন থেকে ধাক্কা দেন। ভুক্তভোগী ওই নারী প্রাইভেটকারের নিচে চাপা পড়েন এবং তাকে ঝুলিয়ে নিয়ে চালক নীলক্ষেতের দিকে যেতে থাকেন।

আশপাশের লোকজন পেছন থেকে বারবার গাড়ি থামাতে বললেও চালক না থামিয়ে চলতে থাকেন। তখন জনতা পেছন থেকে ধাওয়া করেন। এক সময় নীলক্ষেত মোড়ে লোকজন গাড়ির পথরোধ করেন। পরে গাড়ির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় জনতা গাড়ির চালককে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করেন এবং গাড়িতে ব্যাপক ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ এসে জনতাকে নিয়ন্ত্রণ করে এবং চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শাহাবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, আহত নারী মারা গেছেন। চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

কিউএনবি/বিপুল/০২.১২.২০২২/ রাত ৯.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit