শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

আরও শক্তিশালী জার্মান সেনা চায় ন্যাটো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরও শক্তিশালী জার্মান সেনা চায় ন্যাটো। ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ বৃহস্পতিবার বার্লিনে প্রতিরক্ষাসংক্রান্ত সম্মেলনে বক্তৃতায় বলেছেন, ন্যাটো চায় আরও শক্তিশালী জার্মান সেনা। বস্তুত রাশিয়ার হামলার মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছিল জার্মানি। জার্মান সেনার সংস্কারের কথাও বলা হয়েছিল। জার্মানির ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্টলটেনবার্গ।

ইউক্রেন যুদ্ধে জার্মানির অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রতিরক্ষা খাতে বাজেট অনেকটা বাড়িয়ে দেয় জার্মানি। সেনা সংস্কারের কথাও বলা হয়। জার্মানির এ অবস্থানকে এদিন স্বাগত জানিয়েছেন স্টলটেনবার্গ। যুক্তরাষ্ট্রসহ একাধিক ন্যাটোর দেশ দীর্ঘদিন ধরে জার্মানিকে শক্তিশালী সেনাবাহিনী তৈরির জন্য অনুরোধ করছিল।

সেনা খাতে অর্থ বাড়ানোর কথাও বলা হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি কখনোই সে পথে হাঁটেনি। জার্মানি কেবল আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সেনা তৈরির পক্ষে ছিল। সম্প্রতি জার্মানি সে রাস্তা থেকে সরে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে। জার্মান চ্যাঞ্চেলর শলৎস যে প্রতিরক্ষাব্যবস্থায় সংস্কারের পথে হাঁটতে পেরেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন স্টলটেনবার্গ।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit