শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

ইউক্রেনে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি, নিহত ৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার হামলার পর শীতের প্রকোপ থেকে বাঁচতে বাসা গরম করার সময় দেশটিতে আগুনে পুড়ে অন্তত ৯ জন মারা গেছেন। বৃহস্পতিবার সুরক্ষা বিধি লঙ্ঘন করে ঘর গরমের চেষ্টার সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা। খবর রয়টার্সের।

সংস্থাটি বলেছে, ইউক্রেনীয়রা ক্রমবর্ধমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের বাড়িতে জরুরি জেনারেটর, মোমবাতি এবং গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন। যে কারণে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, কেবল গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ১৩১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০৬টি অগ্নিকাণ্ডের ঘটনা আবাসিক এলাকায় রেকর্ড করা হয়েছে। এতে ৯ জন মারা গেছেন এবং দগ্ধ হয়েছেন আরও আটজন।

বিবৃতিতে বলা হয়েছে, বাসাবাড়ির বারান্দায় জেনারেটর, বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার, মোমবাতি জ্বালানো আর অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘন করে যেনতেন পণ্যের ব্যবহার করার কারণে বহুতল ও আবাসিক ভবনে আগুন এবং বিস্ফোরণের ঘটনা আরও ঘন ঘন হয়ে উঠছে। ইউক্রেনীয়দের বাড়িতে আরও যত্নশীল হওয়ার এবং শিশুদের কাছে আগুনের ঝুঁকি ব্যাখ্যা করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

গত সপ্তাহে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলার এক সপ্তাহ পরও ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হয়নি। আবহাওয়ার পূর্বাভাসকারীরা বলেছেন, রাজধানী কিয়েভের তাপমাত্রা রাতারাতি মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে (২১ ডিগ্রি ফারেনহাইট) নেমে যাবে এবং দ্রুতই তা আরও কমবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit