শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ-এর যৌথ উদ্যোগে আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল বাছির বিশেষ অতিথি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক  ড. মুহাম্মদ আব্দুর রশীদ, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভেনারেবল মহাথেরো সুনন্দপ্রিয় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। অধ্যাপক ড. ফাজরীন হুদা স্বাগত বক্তব্য দেন। 
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান  জানান। তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মগ্রন্থসমূহ  চর্চার মাধ্যমে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।    
ক্যাপশন: 
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার উদ্যাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ-এর যৌথ উদ্যোগে আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit