শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ঢাবিতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মহান বিজয়ের মাসকে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের মাস হিসেবে আখ্যায়িত করে বলেছেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং এই চেতনাকে তাদের মাঝে সর্বদা জাগ্রত রাখতে হবে। মহান বিজয় দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে আজ ০১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল এগারোটায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি শেষে সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। অপরাজেয় বাংলার পাদদেশ সম্মুখস্থ রাস্তায় বেলুন উড়িয়ে উপাচার্য বর্ণাঢ্য এই র‌্যালির উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে র‌্যালিটি সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। 

এই বিজয় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সিনেট ও সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ, মুক্তিযুদ্ধে নির্যাতিত মা-বোনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান।সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।

 

 

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৩.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit