মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নেইমারকে ঘিরে শঙ্কা আরও বাড়ল, চোটের আপডেট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের স্ট্রাইকার নেইমারকে দুর্ভাগাই বলা চলে। বিশ্বকাপের মতো বড় আসরে দর্শকদের চাহিদা মেটাতে পারেন না। পারফরম্যান্স দিয়ে নয়; চোটের কারণে। গতবারের বিশ্বকাপের ন্যায় এবারও চোটে জর্জর নেইমার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়েছেন দ্য ফেনোমেনন। 

কদিন কেটে গেলেও সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাকে নিয়ে শঙ্কা আরও বেড়েছে। কবে খেলতে পারবেন সেটিও ঠিক বলা যাচ্ছে না। সার্বিয়ার বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে খেলার সময়ই চোট পেয়েছিলেন নেইমার। ওই ম্যাচে ৯ বার ফাউলের শিকার হন তিনি। খেলার ৮০ মিনিটের মাথায় তাকে তুলে নেওয়া হয়। 

কোচ তিতে আশাবাদী ছিলেন নেইমার সুস্থ হয়ে পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন। সেটিও সম্ভব হয়নি। পরে আশা ছিল গ্রুপপর্বের শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যাবে। এখন জানা গেল ২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও খেলতে পারবেন না নেইমার।

শুধু তাই নয়, নেইমারের জন্য আরও দুঃসংবাদ রয়েছে। তার স্বাস্থ্য নিয়ে রদ্রিগো জানিয়েছেন, নেইমারের জ্বর হয়েছে। এখন যদিও সব কিছু ঠিক আছে। সুস্থ হয়ে ওঠার পথে রয়েছে সে। নেইমারের জ্বরের কথা আগেই জানিয়েছিলেন তার সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। তিনি বলেছিলেন, ‘নেইমারের জ্বর হয়েছে। ও হোটেলেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।’ 

জানা গেছে, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে ব্রাজিল ফরোয়ার্ডের। চিকিৎসককে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার কবে সুস্থ হতে পারবেন সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু বলতে পারেননি চিকিৎসকরা।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে গোড়ালি ফুলে যায় নেইমারের। চোট সেরে দ্রুত মাঠে ফেরার বিষয়ে প্রত্যয়ী তিনি। প্রায় সারা দিন দলের ফিজিওর সঙ্গে কাটাচ্ছেন নেইমার। তবে কবে নাগাদ খেলায় ফিরবেন সেটি কেউ বলতে পারছেন না।

শুধু তাই নয়, নেইমারের পাশাপাশি চোট রয়েছে রাইট ব্যাক ড্যানিলোরও। তিনি চোট পেয়েছেন সার্বিয়া ম্যাচে। চোট পেয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো। সুইজ়ারল্যান্ডের বিপক্ষে খেলার সময় চোট পান তিনি। তাদের কেউ ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারবেন না। এ বিষয়ে রদ্রিগো বলেন, ক্যামেরুনের বিপক্ষে নেইমার, ড্যানিলো এবং স্যান্দ্রোর মধ্যে কাউকেই পাওয়া যাবে না। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit