মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ডায়াবেটিস হলে কী ধরনের চর্বি খেতে পারবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। শর্করা বেড়ে যাওয়া মানে ডায়াবেটিক রোগীদের অবস্থা খারাপ হয়ে যাওয়া। পাশাপাশি চর্বিও  সমানভাবে ক্ষতিকর। কিছু নির্দিষ্ট চর্বি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়।

রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞের কথায়, ডায়াবেটিস হলে কী ধরনের চর্বি খেতে পারবেন সেটা জানা জরুরি।  

চর্বি

কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি এই তিনটি পুষ্টি উপাদান শরীরের প্রয়োজন হয়। এগুলোর মধ্যে চর্বি শরীরে শক্তি যোগায় এবং কোষের বৃদ্ধিতে সাহায্য করে। আমরা যে ধরনের খাবার খাই তার মধ্যে চার প্রকার চর্বি থাকে।  

১.স্যাচুরেটেড
২.ট্রান্স
৩.পলিআনস্যাচুরেটেড ও মনোআনস্যাচুরেটেড।  

ওপরের প্রথম দুটি চর্বি শরীরের জন্য ক্ষতিকর। পরের দুটি শুধু ভালো নয়, রোগ প্রতিরোধেও সাহায্য করে। কিছু ফ্যাট আবার ডায়াবেটিস প্রতিরোধেও প্রধান ভূমিকা নেয়।

ক্ষতিকর ফ্যাট

স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট শরীরের জন্য একেবারেই খারাপ। এই দুটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়। হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই ধরনের চর্বিতে ক্যালোরির পরিমাণ বেশি থাকে। এর কারণে ডায়াবেটিসের আশঙ্কা আরও বেড়ে যায়। সাধারণত, রাস্তার তেলেভাজা ও মশলাদার খাবারে এই ধরনের চর্বি পরিমাণ বেশি।

বারবার ব্যবহারের ফলে তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। উল্টো তেলে কিছু ক্ষতিকর রাসায়নিকের পরিমাণ বেড়ে যায়। এই খাবারগুলো থেকেই এই ধরনের চর্বি শরীরে জমতে থাকে। যা পরে ডায়াবেটিস ও অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়ায়। দেখা গিয়েছে, স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাটের কারণে ডায়াবেটিসের আশঙ্কা সাত শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

ভালো চর্বি

মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য একেবারেই ক্ষতিকর নয়। বরং রক্তে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে। এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি। যা চাপ কমানোর পাশাপাশি ইনসুলিনের কার্যক্ষমতাও বাড়াতে সাহায্য করে।   রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।  

অনেকে মনে করেন চর্বি থেকে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে ভালো চর্বি খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে না। বরং সমীক্ষায় দেখা গেছে, এই ধরনের চর্বি অতিরিক্ত ওজনের আশঙ্কা কমায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit