শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার প্রতিযোগিরা কুইজে অংশগ্রহণ করছেন। আনন্দ লাভের পাশাপাশি আমরা অনেক অজানাকে জানতে পারছি।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলায় আন্তরিক। বিশ্বের বুকে একদিন ক্রিকেটের মতো ফুটবল অংশ করবে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের ফুটবলাররা বিশেষ ভূমিকা রাখবে বলে সবাই দৃঢ় আশাবাদী। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে এ সাফল্য নতুন প্রেরণার সঞ্চার করবে। এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের তিনি অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

তিনি (২৯ নভেম্বর) মঙ্গলবার সকালে সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার চতুর্থ থেকে সপ্তম দিনের কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন- ডা. সাদমান সাকিব, সাংবাদিক জাবেদ আহমদ, ছাত্রনেতা ফারহান রুবেল, হুমায়ুন কবির রিফাত, ইমন খরদার, তারেক আহমদ, সজীব আহমদ জয়, মৌসুমী আক্তার, সৈকত হাসান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit