রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বকাপ খেলা হচ্ছে না বেনজেমার!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ফ্রান্স দলে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমার ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। যদিও ইনজুরিতে পড়া বেনজেমার দলে ফেরার আশা করা হচ্ছিল।

২০১৪ সালের পর প্রথম দিদিয়ের দেশ্যমের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন এ বছরই ব্যালন ডিঅঁর খেতাব জয়ী বেনজেমা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির কবলে পড়ে তার বিশ^কাপে খেলার আশা ত্যাগ করতে হয়।

২০২২-২৩ মৌসুমের পুরো প্রথমার্ধ জুড়েই ফিট থাকার জন্য সংগ্রাম করতে হয়েছে বেনজেমাকে। কিন্তু  বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের হয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মোকাবেলার জন্য পুর্নাঙ্গ অনুশীলনে অংশ নিতে দলে ফিরেন তিনি।

তবে নতুন করে আবারো ইনজুরির কবলে পড়েন ৩৪ বছর বয়সি এই স্ট্রইকার।  উরুর সমস্যার কারণে তিনি নাম লেখান বাড়তে থাকা দেশ্যমের ইনজুরি তালিকায়। ১৯ নভেম্বর ইনজুরি পর্যবেক্ষনের পর বেনজেমার সুস্থতার জন্য তিন সপ্তাহ নির্ধারন করা হয়। যদিও কাগজে কলমে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়নি ফরাসি স্ট্রাইকারাকে।

সোমবার বিকেলে খবর আসে লেস ব্লুস ক্যাম্পে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বেনজেমা। কারণ ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডে তার পরিবর্তিত হিসেবে কাউকে যুক্ত করা হয়নি এবং তার নাম রয়েছে।

তবে আরএসসি স্পোর্টস দাবী করেছে উরুর সমস্যা থেকে বেনজেমা সুস্থ হয়ে উঠলেও স্কোয়াডে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। রিপোর্টে বলা হয় যে আগামী বৃহস্পতিবার তিনি রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরতে যাচ্ছেন। তবে এটি কেবল ব্যক্তিগত অনুশীলন। ম্যাচের জন্য পুরোপুরি ফিটনেস থেকে তিনি এখনো বেশ খানিকটা  দূরে রয়েছেন।

শেষ পর্যন্ত দেশ্যমের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বেনজেমার প্রত্যাবর্তন। তবে রিয়াল মাদ্রিদ তারকার কাতারে ফেরার সম্ভাবনা ‘ক্ষীণ, একেবারেই শুণ্যের কোটায়’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

উল্লেখ্য ফ্রান্সের জাতীয় দলের হয়ে বেনজেমা এ পর্যন্ত ৯৭টি ম্যাচে নিজে ৩৭ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ২০টিতে। যদিও ব্যালন ডিঅঁর জয়ীকে ছাড়াই বেশ ভালোভাবে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে ফ্রান্স।

কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে লেস ব্লুজরা।

বেনজেমার অনুপস্থিতিতে বর্তমান বিশ্বকাপ আসরে এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে নিজে তিন গোল করার পাশাপাশি সহায়তা করেছেন একটি গোলে। অপরদিকে অলিভার গিরুদ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গোল করে পৌঁছে গেছেন ফ্রান্স জাতীয় দলের হয়ে থিয়েরি অঁরির সর্বাধিক ৫১ গোলের রেকর্ডে।        

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit