রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নওগাঁয় ৩ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জয়পুরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে জব্দ করা ২ কোটি ৯০ লাখ ৮ হাজার ১৬০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে পত্নীতলার ১৪ ও নওগাঁ সদরের ১৬ বিজিবির যৌথ উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস হওয়া মাদকের মধ্যে ছিল ইয়াবা ৯০৯ পিস, ভারতীয় মদ ৬ হাজার ৫০১ বোতল, গাঁজা ১৭৯ কেজি, ফেনসিডিল ২৪ হাজার ২০৫ বোতল, নিষিদ্ধ ট্যাবলেট ৫ হাজার ৭৪৬পিচ, নেশা জাতীয় সিরাপ ১০ হাজার ৮৬০ বোতল, নেশা জাতীয় ইনজেশন ১১হাজার ৮৪৮ পিস, হেরোইন ৭৭ পুরিয়া, গুঁড়া তামাক ১৬৫, পাতার বিড়ি ৪১ হাজার ১৭২ প্যাকেট এবং টেন্ডু বিড়ির পাতা ২১ কেজি। প্রধান অতিথি হিসেবে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন উত্তর-পশ্চিম রিজিয়নের রিজওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমন্বিতভাবে সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সরকার সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে আরও সম্প্রসারিত করছে। আমাদের সবার লক্ষ্য থাকবে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং সরকারের মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্সে ঘোষণা করেছে সেই লক্ষ্যে কাজ করা। এসময় রাজশাহীর বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশেদুল হক, নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল হামিদ উদ্দিন, ১৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামানসহ সামরিক ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবির উদ্ধার করা ৬টি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি সিমেন্টের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্বিক জাদুঘরের সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit