বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রানীশংকৈলে মাদ্রাসা শিক্ষককে পেটালেন সুপার , ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা।

রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৬৮ Time View
রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পরিক্ষার রুটিন নিয়ে এবং ডিউটি পালন করা  কেন্দ্র করে একজন সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে ।  ঘটনাটি ঘটেছে  গোগর আদর্শ দাখিল মাদ্রাসায় । সরেজমিনে গিয়ে জানা গেছে রবিবার দুপুরে বার্ষিক পরিক্ষার রুটিন নিয়ে কথাকাটাকাটি হলে মাদ্রসার সুপার আনোয়ারুল ইসলাম একই মাদ্রসার সহকারী শিক্ষক ফারুককে মারধর করেছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষকরা।
স্থানীয় জনতা ও মাদ্রসার অন্যান্য শিক্ষকরা ও ছাত্র-ছাত্রীরা বলেন , পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষক ফারুকের সঙ্গে অমানবিক  আচরণ করেছে সুপার। এসময় তিনি ফারুক  নামের এক শিক্ষককে ঘাড় ধরে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যায়। তারপরেও তিনি ক্ষান্ত হননি। এক পর্যায়ে মাদ্রসার  অফিস কক্ষে জোর করে টেনে হেঁচড়ে নেওয়ার চেষ্টা করেন । এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি সফিউর বলেন, অনাকাঙিক্ষত ঘটনার জন্য আমি লজ্জিত। এ ধরনের ঘটনা আশা করিনি। 
অভিযোগ অস্বীকার করে মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম দাবি করেন, তিনি সহকারী শিক্ষককে মারধর করেননি। তবে তিনি তার হাত ধরে অফিসে নিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি মাদ্রসার বারান্দায় উঠার সময় হোঁচট খেয়ে পড়ে ব্যাথা পেয়েছেন। শিক্ষককে লাঞ্ছিত করায় স্থানীয়রা সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে ধরেন। এ নিয়ে মাদরাসা চত্বরে স্থানীয়রা এক সালিশি বৈঠকের আয়োজন করেন এতে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী।স্থানীয় শিক্ষক সাদেকুল ইসলাম বলেন সুপার তার অপরাধ শিক্ষা অফিসারের সামনে স্বীকার করেন এবং লিখিত অঙ্গীকার করেন যে আর এধরনের ঘটনা ঘটবে না । এসময় সেখানে একটি অঙ্গীকার নামা লেখে দেন সুপার এবং শিক্ষক নিয়োগের অনিয়মের মাধ্যমে ঘুস লেনদেন করা টাকা ফেরৎ দিবেন বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী বলেন ডিউটিকে কেন্দ্র করে ঘটনটি ঘটেছে। এ নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি নিয়ে আগামী বুধবার মাদ্রসার মাঠে চেয়ারম্যান সহ বসা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit