সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ইসমাইল হোসেন (৩৫) জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের আবদুল মন্নাছের ছেলে। তিনি ‘ইকরা ট্রাভেলিং এন্ড ডিস্ট্রিভিশনের পরিচালক। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মদিনা সুপার মার্কেটের ইকরা ট্রাভেলিং এন্ড ডিস্ট্রিভিশন নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।    

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীতে ট্রাভেলিং ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানের পরিচালক ইসমাইল মাদকদ্রব্য বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সোমবার দুপুরে শহরের মদিনা সুপার মার্কেটে থাকা তার ওই ট্রাভেলিং প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে মাদক বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি পলিথিনে রাখা অবস্থায় ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় আসামি ইসমাইলের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মারজানা ইয়াছমীন বাদি হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit