সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

পাসের হার ও জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : গত বছরের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে মেয়েরা।

এবছর মাধ্যমিকে সারা দেশে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। এরমধ্যে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সেখানে ছাত্রীরা পাস করেছে ৮৭ দশমিক ৭১ শতাংশ। 

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। যা ২০২১ সালের তুলনায় ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। অংশ নেওয়াদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন।

আর জিপিএ-৫ পাওয়া ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ছাত্র এবং ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছাত্রী।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit