শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ওসমানীনগর কমিটি গঠনে জীবনবৃত্তান্ত গ্রহণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৯৭ Time View

সিলেটের ওসমানীনগর উপজেলা ও তাজপুর কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের উদেশ্যে শতাধিক ছাত্রলীগ নেতার জীবনবৃত্তান্ত গ্রহণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ। রবিবার (২৭ নভেম্বর) বিকালে তাজপুর ডাকবাংলায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের হাতে জীবনবৃত্তান্ত তুলে দেন উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী শতাধিক নেতাকর্মী। এর আগে জেলা ছাত্রলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।


এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্রলীগ সব সময় ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে ছাত্রলীগ সব সময় মাঠে কাজ করছে। ওসমানীনগর উপজেলা ছাত্রলীগকে সু-সংগঠিত করতে এই উপজেলার দুই ইউনিটে কমিটি অনুমোদন করা হবে। যারাই দ্বায়িত্ব পাবেন সব সময় বঙ্গবন্ধুর আদর্শে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে কাজ করতে হবে, আগামী জাতীয় নির্বাচন সহ বিএনপি জামাতের সকল চক্রান্ত মোকাবিলায় ওসমানীনগর উপজেলা ছাত্রলীগকে রাজপথে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর সিলেটের ওসমানীনগরে আসছে ছাত্রলীগের নতুন নেতৃত্ব।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit