শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বদরুজ্জামান সেলিম কে কারাগারে প্রেরণে মহানগর বিএনপির নিন্দা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমুলক গায়েবি মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। (২৭ নভেম্বর) রোববার রাতে এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাঁধাগ্রস্ত করতে সরকার আবারো জেল জুলুমের পথ বেঁচে নিয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে।

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি করে দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ও বদরুজ্জামান সেলিমের নিঃশত মুক্তি দাবি করছি। অবিলম্বে মিথ্যা ও গায়বি মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীদের হয়রানি বন্দের আহবান জানাই।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit