শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে কারুশিল্প বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম রিজনের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের এম.এফ.এ. ব্যাচের শিক্ষার্থী রেজাউল করিম রিজনের ‘কারূপ’ শীর্ষক প্রথম একক কারুশিল্প প্রদর্শনী আজ ২৭ নভেম্বর ২০২২ রবিবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫-দিনব্যাপী এই একক কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। 

কারুশিল্প বিভাগের চেয়ারপার্সন ফারহানা ফেরদৌসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য্য। প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কারুশিল্পী রেজাউল করিম রিজনকে তার শিল্পকর্মের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, যেকোন সাধারণ বিষয়কে একজন শিল্পী তার অন্তর, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে শিল্পকর্মকে মানুষের কাছে উপভোগ্য করে তোলে। শিল্প, শিল্পী ও সৃষ্টি একটি শব্দ আরেকটি শব্দের সঙ্গে গাঁথা। এ ধরনের প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পী নিজেকে আরও বিকশিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রদর্শনী ঘুরে দেখেন। উল্লেখ্য, এই প্রদর্শনীতে ৫৫টি কারুশিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ও উন্মুক্ত প্রাঙ্গণে আগামী ১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit