শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায় তাহলে জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে যেতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই।’

রবিবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসা ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা অর্জন হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে চলছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির পথ বন্ধ করতে চায় তারা যুদ্ধাপরাধের দোসর। কোনোভাবে কোনো নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit