শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

জেরুজালেমে বোমা হামলায় আহত এক ইসরাইলির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেরুজালেম শহরে চলতি সপ্তাহে একটি বাস স্টেশনে যে জোড়া বোমা হামলা হয়েছিল, তাতে আহত আরও এক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি মারা গেছে। শনিবার ইসরাইলের কর্মকর্তারা এ ঘোষণা দেন। তারা জানান, বিস্ফোরণের দিন ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। খবর এএফপির।

জেরুজালেম শহরের পশ্চিম প্রান্তে গত বুধবার এ বিস্ফোরণ ঘটে এবং ওই দিনে এক ইসরাইলি নিহত হন। ইসরাইলের স্বাস্থ্য বিভাগের হিসাবমতে, বিস্ফোরণ দুটিতে অন্তত ১৩ জন ইসরাইল আহত হয়েছিলেন। ২০১৬ সালের পর এই প্রথম ইসরাইলের অধিকৃত এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল। বুধবার সকাল ৭টার দিকে জেরুজালেম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আধাঘণ্টা পর ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, দূর নিয়ন্ত্রিত রিমোটের সাহায্যে এ বিস্ফোরণ ঘটানো হয় এবং এখন পর্যন্ত কোনো সংগঠন এর দায় স্বীকার করেনি। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং জিহাদ আন্দোলন এই হামলাকে ইসরাইলের হত্যাযজ্ঞ ও দমন-পীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক জবাব বলে উল্লেখ করেছে।

এ ছাড়া লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এ হামলার প্রশংসা করেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে দুই শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit