বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে পোল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ আজ ফিফা বিশ্বকাপ ফুটবলের সি গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পোল্যান্ড ও সৌদি আরব। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সৌদি আরব কিন্তু পোল্যান্ড গোলকিপারের বীরত্বে সেই সুযোগ হাতছাড়া হয় তাদের।

এরপর থেকেই পোল্যান্ডকে যেন নিঃশ্বাস নেয়ারও সুযোগ দেয়নি সৌদি আরব। ম্যাচের অনেকক্ষণই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল সৌদি আরব।

কিন্তু হঠাৎই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পোল্যান্ড। ম্যাচের ৪১ মিনিটে রবার্ট লেভানডফস্কির এসিস্ট থেকে গোল করেন পিওতর জেলেনস্কি।

এরপরই আত্নবিশ্বাসী হয়ে ওঠে পোলিশরা। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি পায় সৌদি আরব কিন্তু নাটকের তখনো বাকি। সৌদি আরবের পেনাল্টি সেভ করেন পোল্যান্ডের গোলকিপার ওজেই সেজনি। এমনকি রিবাউন্ডে গোল করার চেষ্টা করলে সেটিও রুখে দেন জুভেন্টাসের এই গোলকিপার। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পোল্যান্ড।

উল্লেখ্য, এই ম্যাচের ওপর অনেকাংশেই নির্ভর করছে আর্জেন্টিনার পরবর্তী রাউন্ডে যাওয়ার আগের সমীকরণ।

কিউএনবি/বিপুল/২৬.১১.২০২২/ রাত ১০.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit