বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ফের মানুষ পুড়িয়ে মারতে চাইলে একটাকেও ছাড়ব না : শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : আবারও আন্দোলনের নামে বোমা মারলে, মানুষ অত্যাচার করলে একটাকেও ছাড়ব না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারপ্রধান বলেন, হুঁশিয়ার করে বলেছি আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো মানুষকে পুড়িয়ে মারার বা বোমা মারার বা গ্রেনেড মারার বা এ ধরনের অত্যাচার করতে যায় তাদের একটাকেও ছাড়ব না।

এটা হলো বাস্তব কথা। বিএনপির শাসনামলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানে অত্যাচার-নির্যাতন। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি অত্যাচার নির্যাতন করেছে। দেশের কোথাও বাদ যায়নি। মা-মেয়েকে একসঙ্গে ধর্ষণ করেছে। শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে ৬ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধাও রেহাই পায়নি। ঠিক একইভাবে ৭১ এ নারীদের ওপর পাশবিক অত্যাচার হয়েছিল।

ইসলাম ধর্মই একমাত্র নারীদের সমান অধিকার দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, যেখানে নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে। সম্পদে স্বামী ও বাবার সম্পদে নারীর অধিকার দিয়েছে ইসলাম। অথচ ধর্মের নামে নারীদের ঘরে রেখে দিতে চায়, তারা জানে না।

এ সময় তিনি বলেন, জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসন রয়েছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন। বর্তমান সংসদে ৫০টি সংরক্ষিত আসনের পাশাপাশি আরো ২৩টি আসনে নারী সংসদ সদস্য রয়েছে। সংসদ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সমাজের সবক্ষেত্রে নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit