বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৯১ Time View

স্পোর্টস ডেসক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল উৎসবে মেতেছিল ইংল্যান্ড। ইরানের বিপক্ষে ইংলিশরা জয় পেয়েছিল ৬-২ গোলে। উড়তে থাকা সেই ইংল্যান্ডকে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে আল বায়ত স্টেডিয়ামে মার্কিনদের বিপক্ষে একটি গোলও করতে পারেননি হ্যারি কেইন-রহিম স্টারলিংরা।

গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে যুক্তরাষ্ট্র। ডান পাশ থেকে রাইটের বাড়ানো বলে ম্যাককেনিয়ের শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ২ মিনিট পর ফের সুযোগ পায় মার্কিনরা। এবার মুসার দূরপাল্লার শট রাইস এর মাথায় লেগে বাইরে চলে যায়।

যুক্তরাষ্ট্র গোলের বড় সুযোগ পায় ৩৩ মিনিটে। তারকা ফুটবলার ক্রিস্টিয়ান পুলিসিচের দূরপাল্লার শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধের একদম শেষ মিনিটে ম্যাসন মাউন্টের শট দুর্দান্ত ভঙ্গিমায় রুখে দেন আমেরিকার গোলরক্ষক৷

বিরতির পর দুদলই গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিলো, তবে কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল।

‘বি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইরান। ২ পয়েন্ট আছে যুক্তরাষ্ট্রের। ১ পয়েন্ট আছে ওয়েলসের। আগামী ৩০ নভেম্বর ইরানের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। একই দিনে ওয়েলসের মুখোমুখি হবে ইংল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit