শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ 

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১২৪ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কর্মী নয়নের কবর জিয়ারত শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের হাটহাজারীতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।শনিবার দুপুরে কুড়িগ্রাম দাদামোড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে সদর উপজেলা জেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিক্ষোভ শেষে দাদামোড় রেল ক্রসিংয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।এ সময় বক্তব্য রাখেন-জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদ শিথিল, পৌর ছাত্রদলের সদস্য সচিব লুৎফর রহমান কর্ণেল, মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলাম এবং সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান আকাশ।সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া ছাত্রদলের সকল নেতা-কর্মীকে আগামীর সকল আন্দোলন-সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit