শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

গণতন্ত্র মৌলিক অধিকার আইনের শাসনে গুরুত্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : সমৃদ্ধ জাতিগঠনে প্রাথমিক শিক্ষা ভিত হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সফল জাতিগঠনে প্রাথমিক শিক্ষা ভিত হিসেবে কাজ করে। তাই এ ভিত সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ’

গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যলয়, নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ সব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করেন। প্রতিমন্ত্রী বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।   এ সময় তিনি বিদ্যালয়গুলোর অবকাঠামো সমস্যার অচিরেই সমাধানের আশ্বাস দেন। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলামসহ স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit