শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

‘আপাতত শুটিংয়েই ব্যস্ত, পরে না হয় এসব বিষয়ে বলব’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি নতুন করে আলোচনায় উঠে এসেছে বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস ইস্যু। বিশেষ করে ডায়মন্ডের নাকফুল উপহারকে কেন্দ্র করে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, জন্মদিনে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেই খবরটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন ‌‘কী যে মজা’। তার জবাবে পাল্টা পোস্ট দিয়েছিলেন বুবলীও।

তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর জন্মদিনে তিনি ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। এমনকি তিনি এও জানিয়েছেন, অপু বিশ্বাস ও বুবলী এখন তার জীবনে অতীত।

এদিকে আজ সকাল থেকেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে বিকেলে বা যে কোনো সময় অথবা প্রয়োজন পড়লে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলবেন বুবলী। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে বুবলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এই মুহূর্তে আমি শুটিংয়ে ব্যস্ত। এ বিষয়গুলো নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছি না।’ 

এছাড়া সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত শুটিংয়েই ব্যস্ত, পরে না হয় এসব বিষয়ে বলব। এরকম কিছু হলে সবাইকে অফিসিয়ালি বলবো।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit