মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

কানায় কানায় ভরা যশোর স্টেডিয়াম, সভামঞ্চে শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : যশোরের শামস-উল-হুদা স্টেডিয়াম জনসমুদ্রে রূপ নিয়েছে। আওয়ামী লীগের জনসভা ঘিরে স্টেডিয়াম নেতাকর্মীদের ভিড়ে এখন কানায় কানায় পরিপূর্ণ। সভার প্রধান আকর্ষণ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে জনসভাস্থলে এসে পৌছেছেন।

এর আগে দুপুর ১২টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল। তবে এখনো দূরদূরান্ত থেকে হেঁটে মানুষ জনসভাস্থলের দিকে ছুটছেন। দলীয় নেতা-কর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে জনসভাস্থল। একই সঙ্গে চলছে স্থানীয় আওয়ামী লীগ ও সংসদ সদস্যদের বক্তব্য। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কি বার্তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী, জনসভাস্থলে বসে মন্ত্রমুগ্ধ হয়ে তা শোনার জন্য অপেক্ষার প্রহর গুনছেন বৃহত্তর যশোরবাসী।

সভামঞ্চে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ মঞ্চে আছেন। 

পঞ্চাশ বছর আগে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যেখানে জনসমুদ্রে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক সেখানেই দাঁড়িয়ে তার কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দিতে যাচ্ছেন। ইতিহাসের সেই পুনরাবৃত্তি দেখার দ্বারপ্রান্তে বাংলাদেশ।  

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit