শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ট্রেড ইউনিয়ন সংঘের জাতীয় সম্মেলন সফলে সিলেটে প্রচার মিছিল অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আাগামি ২৬ নভেম্বর,২২’ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ১৪-তম জাতীয় সম্মেলন ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলের লক্ষ্যে গতকাল ২৩ নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির উদ্যেগে এক প্রচার মিছিল নগরিতে অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্রীন ব্রীজের মুখ হতে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক রমজান আলী পর্টু পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির যুগ্ন সম্পাদক আব্দুল মুমিন রাজু, ফেন্সুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিপন মিয়া, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী সহ প্রমুখ ।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit