শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাড়তি আনন্দ দিতে কুইজ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বিশ্বকাপ ফুটবল চার বছর পরপর অনুষ্ঠিত হয়। বিশ্ববাসী অধীর আগ্রহে বিশ্বকাপের জন্য অপেক্ষা করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ানুরাগী নেত্রী। আমার বাবা ও খেলাধুলা পছন্দ করতেন এবং বিভিন্ন সময় খেলায় অংশগ্রহণ ও করেছেন। মানুষের মাঝে বাড়তি আনন্দ দিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে আনন্দ লাভের পাশাপাশি জ্ঞানের পরিধিও বাড়বে। তিনি (২৩ নভেম্বর) বুধবার বিকালে নগরীর ছড়ারপাড়স্থ মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম তিন দিনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী ও ডা. শিপলুর মা নারী নেত্রী আছমা কামরান। প্রথম তিন দিনে তিন শতাধিক মানুষ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নয় জনকে বিজয়ী ঘোষণা করা হয়৷এসময় উপস্থিত ছিলেন, ফারহানা আক্তার শাহানা, ফাতেমা ইয়াসমিন আশা, কবির আহমদ, ছাত্রনেতা ফারহান রুবেল, আবি আহমদ, ইমরান উদ্দিন আরাফাত আহমদ, এ বি সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য পুরো বিশ্বকাপ জুড়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit