রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

নরসিংদীতে থানার নতুন ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২০১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে থানার নতুন ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে থানা প্রাঙ্গণে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা কখনো বলিনি, দেশ থেকে জঙ্গীদের মূল উৎপাটন করেছি। দেশে জঙ্গীবাদ আমরা নিয়ন্ত্রণে এনেছি, তবু তারা মাঝেমধ্যে গোপনে মাথাচারা দিয়ে উঠে। আদালত পাড়া থেকে যে দুই জঙ্গীকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাদের ধারণা, তারা পরিকল্পনামাফিক কাজটি করেছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের খোঁজে বের করা হবে।

এছাড়াও নিরাপত্তা বাহিনীর কোন গাফিলতি ছিল কী না তাও তদন্ত করা হচ্ছে। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এই ঘটনায় মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এসব তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এই পর্যন্ত পাওয়া তথ্য থেকে বলতে পারি, দেশে লুকিয়ে থাকা জঙ্গীরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে। মন্ত্রী বলেন, বিএনপি হুংকার দিচ্ছে, তারা ১০ তারিখে সারাদেশ থেকে লোক নিয়ে ঢাকা দখল করবে। তারা নাকি ওই দিন একদফা দেবে। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেড নিয়ে চলে, জনতার শক্তিতে চলে। সে জন্যেই আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে, জনতার শক্তিতে বিশ্বাস করে। যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে, তারা সবসময়ই এক ষড়যন্ত্রের পর আরেক ষড়যন্ত্র করবে।

বিরাট সংখ্যা জমায়েত করে তারা ক্ষমতা দখল করতে চায়। বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর, জানমালের ক্ষতি করে তাহলে নিরাপত্তা বাহিনী যা করা দরকার তা করবে। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল ফজল মীর, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী এবং জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মশিউর রহমান মৃধা।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit