শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ভোক্তা অধিকারের অভিযানে আখাউড়ায় ৩ ব্যবসায়ীর জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ক্রয় মূল্যের রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শনা না করা এবং অতিরিক্ত দামে তেল ও চিনি বিক্রি করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।

সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে অভিযান চালানো হয়। এ সময় চিনি ও তেলের ক্রয় মূল্যের রশিদ না থাকা, প্যাকেটের গায়ে লেখা মূল্য মুছে ফেলাসহ অতিরিক্ত মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শনা না করায় ৩ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। তাদের সঠিক মূল্যে পণ্য বিক্রি করার কথা বলা হয়।

জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির জন্য এই অভিযান। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সেনেটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit