শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রবাসীর মৃত্যু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে বুধবার সকাল সোয়া ১০টার দিকে কাভার্ড ভ্যান চাপায় পায়েল সরদার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত পায়েল সরদার জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ূম সরদারের ছেলে। তিনি সৌদি আরব থেকে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে আহতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনার পর  সড়কে যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবার দিকে একটি মোটরসাইকেল যোগে দুইজন আরোহী যাচ্ছিলেন। সুলতানপুর নামক এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

ঘটনাস্থলে থাকা ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি৷ বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময় যানজট নিরসনের কাজ চলছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit