শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

মাটিরাঙ্গাতে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাতে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও র‌্যালি  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর ২০২২ইং)দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে  মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও  সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে  মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো:আফজাল হোসেন টিপু,র সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 

সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার প্রতিনিধি উপ-পরিদর্শক একেএম মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:মিল্টন ত্রিপুরা,মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা জিএম আলমগীর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো:রহমত উল্ল্যা,   উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:মোহতাসিম বিল্লাহ,মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চাইলাপ্রু চৌধুরী, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মো:হাবিবুর খান, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার, বীর মুক্তিযোদ্ধা মো:মোসলেম উদ্দিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,শিশু সুরক্ষায় সরকারের আইন কঠোরভাবে মেনে চলা ও শিশু নির্যাতন বন্ধ করা, বাল্যবিয়ে প্রতিরোধ করা, ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া, ঝরে পড়া রোধ করাসহ শিশুদের সুরক্ষায় জনসচেতনতা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit