রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, বেঁচে ফেরার বর্ণনা দিলেন মাসুদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট ভারতের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

অস্ট্রেলিয়ার জালে ফ্রান্সের এক হালি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার জালে এক হালি গোল দিয়ে নিজেদের বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার রাতে আল জানুব স্ট্যাডিয়ামে ফরাসিরা জিতেছে ৪-১ গোলে। সকারুদের বিপক্ষে গোল উৎসব করে ফ্রান্স বুঝিয়ে দিল এবারের আসরেও তারা ফেভারিট।

ম্যাচের শুরুটা অবশ্য বাজে ছিল ফ্রান্সের। নবম মিনিটে গুডউইনের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।  ২৭তম মিনিটে ম্যাচে সমতা আনেন আদ্রিয়ান র‍্যাবিওট। ৩২তম মিনিটে গোলের দেখা পান অলিভার জিরুদ, ফ্রান্স এগিয়ে যায় ২-১ গোলে।  এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে কাট ব্যাক করেন র‍্যাবিওট। বল আসে ডি বক্সের সেন্টারে থাকা জিরুদের কাছে। আলতো টোকায় ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি জিরুদ।

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ফরাসিরা। ৬৮ মিনিটে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। এর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন জিরুদ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit